
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যুবদলের ডাকা প্রতিবাদ মিছিল ও সমাবেশে তারাব পৌর যুবদলের যোগদান।
মঙ্গলবার ৩০জুন সকালে তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে সস্রাধিক নেতাকর্মী যোগদান করেন এ মিছিলে।
এসময় আফজাল বলেন, কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। আমরা তারাব যুবদল প্রতিরোধ করতে সব সময় আছি থাকবো।
স্বৈরাচার সরকারে আমলে বর্তমান সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের যেভাবে গুম খুন নির্যাতন করেছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে শুধু আমরা না সারা বাংলাদেশের আপামরসাধারণ জনগন বিতাড়িত করেছে, এবং আওয়ামী লীগকে তো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ঘোষনা করা হয়েছে বর্তমান বা ভবিষ্যৎতে আবারো মাথা চারা দিতে চায় তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সমাবেশ।